২০২৬
HSC 2026
সহজ শিক্ষণ
হোম / পদার্থবিজ্ঞান / অধ্যায় ২

ভেক্টর (Vector)

ভেক্টর যোগ, গুণন, নদী-নৌকা সমস্যা এবং ভেক্টর ক্যালকুলাসের সহজবোধ্য বিশ্লেষণ।

২.৫ ঘণ্টা লেকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
Vector Analysis
PREMIUM CLASS ভেক্টর অ্যানালাইসিস - ওয়ান শট ক্লাস
[Image of Parallelogram Law of Vectors]

১. সামান্তরিক সূত্র (Parallelogram Law)

যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণই ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।

লব্ধির মান (Magnitude):
R = √(P² + Q² + 2PQ cosα)
লব্ধির দিক (Direction):
tanθ = (Q sinα) / (P + Q cosα)

* এখানে α হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং θ হলো লব্ধি ভেক্টর P এর সাথে যে কোণ উৎপন্ন করে।

২. ভেক্টর গুণন (Vector Multiplication)

ডট গুণন (Scalar Product)

দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয়। উদাহরণ: কাজ (Work)।

A · B = AB cosθ
  • বিনিময় সূত্র মেনে চলে
  • i·i = j·j = k·k = 1
  • i·j = j·k = k·i = 0

ক্রস গুণন (Vector Product)

দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়। উদাহরণ: টর্ক (Torque)।

A × B = (AB sinθ) η̂
  • বিনিময় সূত্র মানে না (A×B = -B×A)
  • i×i = 0
  • i×j = k

মাস্টার টপিক: নদী ও নৌকা

সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে জনপ্রিয় টপিক। সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে:

কেস ১: ন্যূনতম দূরত্বে নদী পারাপার

সোজাসুজি নদী পার হতে হলে স্রোতের প্রতিকূলে রওনা দিতে হবে।

α = cos⁻¹(-u/v)
সময়, t = d / (v sinα)

কেস ২: ন্যূনতম সময়ে নদী পারাপার

সোজাসুজি (90° কোণে) রওনা দিতে হবে।

α = 90°
সময়, t = d / v

গাণিতিক সমস্যার সমাধান

শাহজাহান তপন এবং আমির হোসেন স্যারের বইয়ের সকল গুরুত্বপূর্ণ অংকের সমাধান পিডিএফ আকারে আছে।