২০২৬
HSC 2026
সহজ শিক্ষণ
হোম / পদার্থবিজ্ঞান / অধ্যায় ১

ভৌত জগৎ ও পরিমাপ

পরিমাপের ত্রুটি, মাত্রা বিশ্লেষণ এবং পরীক্ষাগারের যন্ত্রপাতির ব্যবহারের বিস্তারিত আলোচনা।

১.৫ ঘণ্টা লেকচার গুরুত্বপূর্ণ অধ্যায়
Lab Class
LIVE CLASS ভৌত জগৎ ও পরিমাপ - সম্পূর্ণ ক্লাস

১. মাত্রা সমীকরণ (Dimensional Analysis)

কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলা হয়। পদার্থবিজ্ঞানের সমীকরণের সত্যতা যাচাই করার জন্য মাত্রা বিশ্লেষণ খুবই জরুরি।

মৌলিক মাত্রা সমূহ:

  • দৈর্ঘ্য (Length) = [L]
  • ভর (Mass) = [M]
  • সময় (Time) = [T]

গুরুত্বপূর্ণ লব্ধ মাত্রা:

  • বল (Force), F = ma = [MLT-2]
  • কাজ (Work), W = Fs = [ML2T-2]
  • ক্ষমতা (Power), P = W/t = [ML2T-3]

২. পরিমাপের ত্রুটি (Measurement Errors)

EXAM SPECIAL

পরীক্ষাগারে কোনো রাশি পরিমাপ করার সময় প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের মধ্যে যে পার্থক্য দেখা দেয়, তাকে ত্রুটি বলে। গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের মূলত শতকরা ত্রুটি (Percentage Error) বের করতে হয়।

১. চরম ত্রুটি (Absolute Error) = | প্রকৃত মান - পরিমাপকৃত মান |
২. আপেক্ষিক ত্রুটি (Relative Error) = চরম ত্রুটি / পরিমাপকৃত মান
৩. শতকরা ত্রুটি = আপেক্ষিক ত্রুটি × ১০০%

উদাহরণ সমস্যা:

একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে, এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে?

সমাধান:

আমরা জানি, গোলকের আয়তন V = (4/3)πr³

এখানে r এর ঘাত (power) হলো 3।
সুতরাং, আয়তন পরিমাপে ত্রুটি হবে ব্যাসার্ধের ত্রুটির 3 গুণ।

উত্তর: 3 × 2% = 6%

আপনার প্রস্তুতি যাচাই করুন

এই অধ্যায়ের উপর তৈরি করা ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন।