রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে নিউক্লিয়াস আবিষ্কার এবং বোর মডেলের শক্তিস্তর ধারণা—রসায়নের ভিত্তি।
একটি পরমাণুতে ইলেকট্রনের সঠিক অবস্থান ও শক্তি নির্ণয়ের জন্য ৪টি কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়।
সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন এখান থেকেই আসে
দুটি দ্রবণ মিশ্রিত করলে অধঃক্ষেপ পড়বে কিনা তা জানতে আয়নিক গুণফল (Kip) বের করতে হয়।
মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে সম-আয়ন থাকলে লবণের দ্রাব্যতা হ্রাস পায়।
শিখা পরীক্ষা এবং সিক্ত পরীক্ষার মাধ্যমে লবণের ক্ষারকীয় ও অম্লীয় মূলক শনাক্ত করা হয়।
| আয়ন | বিকারক | অধঃক্ষেপের বর্ণ |
|---|---|---|
| Cu²⁺ | NH₄OH (অধিক) | গাড় নীল দ্রবণ |
| Fe³⁺ | K₄[Fe(CN)₆] | গাড় নীল (প্রুশিয়ান ব্লু) |
| Zn²⁺ | K₄[Fe(CN)₆] | সাদা অধঃক্ষেপ |
| Cl⁻ | AgNO₃ | সাদা (NH₄OH এ দ্রবণীয়) |
বর্ণালী এবং দ্রাব্যতা গুণফল সংক্রান্ত ১০১টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান।